বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে

news-image

রাজধানীর মধ্যবাড্ডায় সোমবারের অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস বলেছে, একটি ফুচকার দোকানের চুলা বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। আবার কেউ কেউ বলছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সঠিক কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঘটনার একদিন পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন এবং মালিকপক্ষ। কয়েকশ’ পরিবারের হাজার দেড়েক সদস্য ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৩৭০ পরিবারের তালিকা করে তাদের তিন হাজার টাকা ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে ক্ষতিগ্রস্তরা এখন ওই এলাকায় খোলা আকাশের নিচে ও বিভিন্ন বাড়ির গ্যারেজে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবারের বৃষ্টিতে তাদের কষ্ট বেড়ে দ্বিগুণ হয়েছে। বাড্ডার প্রগতি সরণিতে সোমবার দুপুরে সিডিসিএল সিএনজি স্টেশনের পেছনে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের ভবন থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় প্রথমে দুই শিশুসহ কয়েকজন নিখোঁজ হওয়ার দাবি করা হলেও শেষ পর্যন্ত তাদের সবাইকে পাওয়া গেছে। মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ওই এলাকার আশপাশের ভবনগুলোর গ্যারেজে আশ্রয় নিয়েছেন। তাদের সবার চোখে-মুখে হতাশা। সবাই নিু আয়ের মানুষ। তারা এখন কি করবেন বুঝতে পারছেন না। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। কথা হয় আনোয়ারা বেগম, শিরিন আক্তার, ফুলজান, ছবের আলী, কামাল, রুহুল আমিনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকের সঙ্গে। তারা জানান, ‘ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে গেছে। সারা দিন বৃষ্টি হচ্ছে। এক কাপড়ে ভিজে কোনো রকমে তারা বসে আছেন।’ ঘটনায় প্রত্যক্ষদর্শী সুবীর কুমার জানান, ভাই ভাই বোর্ডিংয়ের নিচে একটি ফুচকার দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। কেরোসিনের চুলা বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী ডোবার ওপর কাঠের মাচায় নির্মাণ করা শতাধিক টিনশেডের ঘরে ছড়িয়ে পড়ে। বোর্ডিংয়ের নিচে কয়েকটি মুদির দোকান, ফুসকার দোকান, সেলুন ও খাবার হোটেল ছিল বলে তিনি জানান। এর পেছনে ডোবার ওপর কাঠের মাচায় দোতলা উঁচু পাঁচটি কাঠামোতে শতাধিক বাঁশ ও টিনশেডের ঘর। যার কোনোটিরই অস্তিত্ব এখন আর নেই। ঘটনার অপর প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম বলেন, প্রথমে তিনি একটি স্পার্কের মতো দেখতে পান। এর পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরতে পারে বলে তার মনে হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহম্মেদ খান যুগান্তরকে বলেন, সঠিক কারণ অনুসন্ধানে তাদের পক্ষ থেকে সহকারী পরিচালক রফিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। তাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলেই আসলে কিভাবে আগুন লেগেছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তাও জানা যাবে। এদিকে মঙ্গলবার সকালে ওই ঘটনায় বাড্ডা আলাতুন্নেসা স্কুলে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও টাকা বিতরণ করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনোয়ারুর ইসলাম খন্দকার বলেন, দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদফতরের বরাদ্দ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারপ্রতি দুই হাজার টাকা ও ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য রহমত উল্লাহর পক্ষ থেকে টাকা ও শাড়ি দেয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, তাদের কাছে ৩৭০ জনের তালিকা রয়েছে। ক্ষতিগ্রস্ত অনেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন। ফিরে আসলে তাদেরও সাহায্য করা হবে। বাড্ডা থানার ওসি আবদুল জলিল  
 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক