রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের ১০ বছর কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাইফার বা গোপন তারবার্তা ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাওয়ালপিন্ডির কারাগারে স্থাপিত বিশেষ আদালত তাদের এই সাজা দিয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে পিটিআই। খবর আলজাজিরা ও বিবিসির

ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে সাইফার মামলাটি করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। মামলার অভিযোগে বলা হয়, গত বছর ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইসলামাবাদে একটি গোপন নথি পাঠিয়েছিলেন। তিনি এটি প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘন করেছেন। যদিও ইমরান এই অভিযোগ অস্বীকার করেছেন। পিটিআইয়ের দাবি, এই নথিতে ইমরানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি ছিল। একই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও আসামি করা হয়। তিনিও নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সাইফার মামলার বিচারকাজ করতে দেশের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে একটি বিশেষ আদালত প্রতিষ্ঠিত করা হয়। এই আদালত রাষ্ট্রীয় গোপন নথির অপব্যবহারের দায়ে তাদের দোষী সাব্যস্ত করে ১০ বছর করে সাজা ‍দিয়েছেন।

২০২২ সালের এপ্রিলে সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নেন ইমরান খান। এরপর থেকে একের পর এক আইনি জটিলতায় মধ্যে রয়েছেন তিনি। গত বছরের আগস্টে এক দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিন বছরের জেল খাটছেন ইমরান খান। এ ছাড়া এমন এক সময়ে দেশের প্রধানী বিরোধী নেতা ইমরান খানকে এই সাজা দেওয়া হলো যখন পাকিস্তানজুড়ে নির্বাচনী হাওয়া বইছে। অবশ্য এই নির্বাচনে ইমরান ও তার দল পিটিআইকে অংশ নিতে দেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের