,

ভারতের হারে বাংলাদেশের সুখবর

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে একশো রানের বেশি লিড নিয়ে ঘরের মাঠে কখনো টেস্ট হারেনি ভারত। ইংল্যান্ডের বিপক্ষে একশো তো বটেই, ভারতের লিড ছিলো দেড়শো ছাড়ানো। এত শক্ত অবস্থায় থেকে শেষ পর্যন্ত হায়দরাবাদে জিততে পারেনি তারা। হার্টলির স্পিন ঘূর্ণিতে ভারতকে ২৮ রানে হারিয়েছে সফরকারীরা। রোমাঞ্চকর জয়ে ১-০তে সিরিজে এগিয়ে গেল স্টোকসের ইংল্যান্ড।

সিরিজে পিছিয়ে পড়ার পাশাপাশি এমন হারের কারণে আইসিসির থেকে দুঃসংবাদ পেল রোহিত শর্মার দল। সদ্য সমাপ্ত টেস্টে হারায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে অবনতি হয়েছে রোহিতদের। টেস্ট শুরুর আগে দুই নম্বরে থাকা ভারত টেস্ট শেষে নেমে গেছে পাঁচে। ভারতের অবনতির কারণে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পয়েন্ট টেবিলের চারে ওঠে গেছে লাল-সবুজের দল। বাংলাদেশ মাত্র দুটি টেস্ট খেলে জিতেছে একটিতে, হেরেছে একটিতে। মোট সংগ্রহ ১২ পয়েন্ট হলেও জয়ের শতকরা হার ৫০ হওয়ায় ভারতের উপরে চতুর্থ স্থানে রয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছে ভারত। এর মধ্যে দুটি হারের পাশাপাশি জিতেছে দুটি, একটিতে ড্র। ২৬ পয়েন্ট নিয়ে তাদের জয়ের শতকরা হার ৪৩.৩৩। এতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে নেমে গেছে ভারত।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। কারণ ১০ টেস্টের মধ্যে ছয়টিই জিতেছে ক্যাঙ্গারুরা। তিনটি ম্যাচ হেরেছে এবং একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ কমে হয়েছে ৫৫.০০। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত