,

বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিলেন জাকির তালুকদার

news-image

নিজস্ব প্রতিবেদক : কথাশিল্পী জাকির তালুকদার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিয়েছেন। রোববার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে বাংলা একাডেমি বরাবর এক লাখ টাকা অর্থমূল্য ফেরতের ব্যাংক চেকের ছবি পোস্ট করেন। ফেসবুক পোস্টে তাঁর চিঠির সূচনা অংশটি প্রদর্শিত হচ্ছিল।

এ প্রসঙ্গে সমকালকে জাকির তালুকদার বলেন, ‘আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। এই মর্মে আমি একটা চিঠি নাটোর থেকে পোস্ট করেছি। তা এক-দুই দিনের মধ্যেই মহাপরিচালক সাহেব পেয়ে যাবেন।’

কেন এই পুরস্কার ফেরত দিলেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমার এই পুরস্কার ফেরত দেওয়া। প্রতিষ্ঠানটিতে আড়াই দশকব্যাপী নির্বাচন হয় না। প্রতিষ্ঠান যখন সুনাম হারায়, তখন তার মূল্য থাকে না। এ কারণেই আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি।’

বেশ কয়েক বছর ধরেই বাংলা একাডেমি পুরস্কার নিয়ে নানারকম সমালোচনা তৈরি হয়। অভিযোগ আছে– নানারকম সম্পর্কের ভিত্তিতে একাডেমি পুরস্কার দিয়ে থাকে। গত ২৪ জানুয়ারি (বুধবার) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়। এবারও পুরস্কারপ্রাপ্তদের কয়েকজনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ঠিক এই সময়ে জাকির তালুকদারের মতো একজন গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দেওয়ায় আলোচনার সৃষ্টি হয়েছে। জাকির তালুকদার ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান