,

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৮

news-image

নিউজ ডেস্ক : অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা এ অভিযানে বাংলাদেশিসহ ১০৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে। শনিবার (২৭ জানুয়ারি) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে পাসার হারিয়ান সেলাইয়াং শহরে এ অভিযান চালানো হয়। এ সময় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়।

সিটি পুলিশের প্রধান দাতুক আলাউদ্দিন আবদুল মজিদ বলেন, দেশটির অভিবাসন বিভাগ ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে অংশ নেন ৪৬৫ কর্মকর্তা ও কর্মীরা।

তিনি জানান, এলাকাটি অপরাধীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিশেষ উদ্দেশ্য ছিল অবৈধ অভিবাসীরা।

জানা গেছে, অভিযানে আটকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিক। দেশটির ৫৩ জনকে আটক করা হয়েছে। এছাড়াও মিয়ানমারের ৩৫, ভারতের ১২ এবং পাকিস্তান ও নেপালের একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাত বাংলাদেশি রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১২ জানুয়ারি গভীর রাতে মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে বিশেষ অভিযান চালায় দেশটির পুলিশ। এ অভিযানে নানা অভিযোগে ৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৪১ জনকে আটক করা হয়।

ওই সময়ে দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বৈধ ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ সামাজিক ভিজিট পাসের অপব্যবহার, বিদেশি মহিলারা গ্রাহকদের যৌন পরিষেবা সরবরাহসহ বিভিন্ন অপরাধ করেছে আটককৃতরা।

এ ছাড়াও অভিযানে বেশকিছু কনডম, যৌন সরঞ্জাম, পতিতাবৃত্তির বিভিন্ন নথিপত্র, ভবনের চাবি, বিভিন্ন দেশের পাসপোর্ট, ১২টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ১৫৫ রিঙ্গিত, টাইম রেকর্ডার কার্ড, তোয়ালে এবং সার্কিট ক্যামেরা সরঞ্জাম জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট