,

বাবরের ফিফটির পর বোলারদের দাপটে রংপুরের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বাবর আজমের অন্যবদ্য হাফসেঞ্চুরির পর বোলারদের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকাকে ৭৯ রানের বড় ব্যবধানে হারাল রংপুর রাইডার্স। আসরে এক ম্যাচ হারের পর ফের জয়ে ফিরল নুরুল হাসান সোহানের দল।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা রংপুর নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ১৬.৩ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় ঢাকা।

১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে অ্যালেক্স রস ছাড়া ঢাকার হয়ে আর কেউই দাঁড়াতে পারেননি। রস ৩৫ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করে মাহেদী হাসানের বলে বোল্ড হন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন সামি আইয়ুব।

মাহেদী সর্বোচ্চ ৩টি উইকেট পান। দুটি করে উইকেট দখল করেন আজমতউল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাবর ফিফটির দেখা পান। এই পাকিস্তানি তারকা ৪৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৬২ রান করে আউট হন। এছাড়া ১৫ বলে ৩২ রান করেন ওমরজাই।

ঢাকার হয়ে আরাফাত সানী ৩টি উইকেট পান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট