রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রান উৎসবের ম্যাচে চট্টগ্রামকে জেতালেন কার্টিস ক্যাম্ফার

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের বেলায় বিপিএলে রান হয় না, সিলেট পর্বে এসেও এমন মন্তব্য যে কেউ চাইলে করতেই পারতেন। তবে দিনের আলোর সঙ্গে রানের সেই শত্রুতা ভাঙলো শনিবার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৯৩ রানের বিপরীতে ফরচুন বরিশাল নিজেদের ইনিংস টেনে নিল ১৮৩ পর্যন্ত। রান উৎসবের ম্যাচটায় চট্টগ্রাম জিতলো ১০ রানে। বিপিএলে চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।

বরিশালের অবশ্য অতটা ভাল সময় যাচ্ছে না। আজ যদিও জয়টা তারা পেতেই পারতো। তবে এদিন যেন সুপারম্যান হয়ে উঠলেন চট্টগ্রামের আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার। ব্যাট হাতে শেষদিকে ৯ বলে ২৯ করে ঝড় তুলেছিলেন। এরপর বরিশালের ব্যাটিং লাইনআপ তছনছ করেছেন। ৩ ওভারে ২০ রানে নিয়েছেন ৪ উইকেট। সঙ্গে ছিল ৩ ক্যাচ। বরিশালের ৭ উইকেটের সবখানেই অবদান ছিল তার। বন্দরনগরীর হয়ে ক্যাম্ফারের দিনটাই ছিল অনবদ্য।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের