,

মিয়ানমারে জান্তার হামলায় ১৬ বেসামরিকের মৃত্যু

news-image

সামরিক জান্তার হামলায় গত আটদিনে মিয়ানমারে অন্তত ১৬ বেসামরিকের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, গত আটদিন ধরে বোমা হামলা, সাধারণ মানুষের বাড়িতে আগুন দেওয়াসহ বিভিন্ন নৃসংসতা চালাচ্ছে জান্তা বাহিনী।

তাদের এসব হামলায় ১৬ বেসামরিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। জান্তার হামলায় অসংখ্য বাড়ি ও স্কুলভবন ধ্বংস হয়েছে।ইরাবতি জানিয়েছে, শান, রাখাইন, মোন, বাগো, মাগওয়ে এবং সাগাইংয়েতে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

শান রাজ্যে বিদ্রোহীদের কোনো তৎপরতা না থাকা সত্ত্বেও গত সোমবার যুদ্ধবিমান থেকে বোমা ছোড়া হয়। এতে বাস্তুচ্যুত এক বেসামরিকের মৃত্যু হয়। আশপাশের রাজ্যে বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে অনেক মানুষ এ রাজ্যে আশ্রয় নিয়েছেন।

গত ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রাখাইন রাজ্যে চার বেসামরিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। স্থানীয় সংবাদমাধ্যম ও আরাকান আর্মি (এএ) এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সবচেয়ে পুরোনো বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) জানিয়েছে, বাগো রাজ্যের কায়োক্কি এবং ফু গ্রামে জান্তার হামলায় তিন বেসামরিকের মৃত্যু হয়েছে।

গত ১৯ জানুয়ারি মোন রাজ্যের দুটি গ্রামে গোলা ছোড়ে সামরিক জান্তা। এতে চারজন নিহত ও ছয়জন আহত হন।

মাগওয়ে রাজ্যে গত রোববার রাতে সামরিক বাহিনী চালানো হামলায় বাবা ও ছেলে নিহত হন। এছাড়া হামলায় ওই পরিবারের মা ও মেয়ে গুরুতর আহত হন।

সূত্র: ইরাবতি

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত