,

বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

news-image

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের শেষের দিকে শাহরুখ খান অভিনীত ছবিতে কাজ করে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিনতা। জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো বড় বড় তারকাদের সঙ্গে।

এরপর গত দেড় দশকে সিনেমার পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন বলিউডের প্রিয় ‘ডিম্পল গার্ল’। সেই বিরতির অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই। শোনা যাচ্ছে, বলিউডের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গিয়েছে প্রীতিকে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী ছবি ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই নাকি পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি। সেই ছবির লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে মায়ানগরীতে ফিরে এসেছেন অভিনেত্রী।

প্রীতির প্রথম ছবি, ‘দিল সে..’। মণি রত্নম পরিচালিত ওই ছবির মাধ্যমেই অভিনয়ের হাতেখড়ি প্রীতির। তার পরে ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’, ‘বীর জারা’-র মতো ছবিতে কাজ করেছেন প্রীতি।

‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ ছবিতে সানির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি। সেই ছবিতে আমিশা পাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি। ‘গদর ২’ ছবির সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন খোদ আমির খান। আমিরের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট