,

তিন ফিফটিতে বড় লিড ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে বড় লিড নিয়েছে স্বাগতিক ভারত। সেঞ্চুরির পথে আছেন বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার আগে অবশ্য সেঞ্চুরি মিস করেছেন ভারতের তরুণ ব্যাটার জশস্বী জয়সাওয়াল ও কেএল রাহুল। ভারত দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৪২১ রান তুলেছে। লিড দাঁড়িয়েছে ১৭৫ রানে।

এর আগে টস জিতে ব্যাট করে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৬ রান করেছিল। দলটির হয়ে অধিনায়ক বেন স্টোকস ৮৮ বলে ৭০ রান করেন। আর কেউ বড় রান করতে পারেননি। তবে জ্যাক ক্রলি (২০), বেন ডাকেট (৩৫), জো রুট (২৯) ও জনি বেয়ারস্টোরা (৩৭) সেট হয়ে আউট হন।

জবাব দিতে নামা ভারত ওপেনিং জুটিতে ৮০ রান তোলে। রোহিত ফিরে যান ২৪ রান করে। তিনে নামা শুভমন গিল ২৩ রানে আউট হন। এরপর সেঞ্চুরি বঞ্চিত হন ঝড়ো ব্যাটিং করা জয়সাওয়াল। তিনি ৭৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১০টি চার ও তিনটি ছক্কার শট আসে।

বিরাট কোহলি না থাকায় চারে ব্যাটিং করেন কেএল রাহুল। তার ব্যাট থেকে ৮৬ রানের ইনিংস আসে। তিনিও ওয়ানডে গতিতে ব্যাটিং করেছেন। ১২৩ বল খেলে ইনিংস সাজান আটটি চার ও দুই ছক্কায়। পরে শ্রেয়াস আয়ার ফেরেন ৩৫ রান করে। শ্রীকর ভারত ৪১ রান তুলে আউট হন।

দিনের বাকি সময়টা সামলান জাদেজা ও অক্ষর প্যাটেল। জাদেজা ১৫৫ বল খেলে ৮১ রান তুলে দিন শেষ করেছেন। তার সঙ্গে ৬৩ রানের জুটি দিয়েছেন অক্ষর। তিনি খেলেছেন ৩৫ রানের হার না মানা ইনিংস। ইংল্যান্ডের হয়ে টম হার্টি ও জো রুট দুটি করে উইকেট নিয়েছেন। এর আগে ভারতের হয়ে জাদেজা ও রবিশচন্দন অশ্বিন তিনটি করে উইকেট দখল করেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না