,

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে টাইগার যুবারা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে জয় পেয়েছে টাইগার যুবরা। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর শুক্রবার যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১২১ রানের বড় ব্যবধানে জিতেছে যুবারা। উঠে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ২৯১ রান তোলে বাংলাদেশ। দলের মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলাম ১০৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। এছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩৫, আহরার আমিন ৪৪ ও মোহাম্মদ শিহাব জেমস ৩১ রান করেন।

জবাব দিতে নেমে ৪৭.১ ওভারে ১৭০ রানে অলআউট হয়েছে যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তাদের হয়ে ওপেনার প্রণব চেট্টিপালায়ম ৫৭ রানের ইনিংস খেলেন। সিদ্ধার্ত কাপ্পা ১৮ ও উৎকর্ষ শ্রীবাস্তভ ৩৭ রান করেন।

যুক্তরাষ্ট্রের ইনিংস ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তিনি ১০ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। এই জয়ে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের সুপার সিক্স নিশ্চিত হয়েছে। ভারতও গেছে পরের ধাপে।

এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দলকে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। পয়েন্টের ভিত্তিতে প্রতি গ্রুপ থেকে তিনটি করে মোট ১২ দল পরবর্তী ধাপে যাবে। ওই ১২ দল ছয়টি করে দুই গ্রুপে ভাগ হবে। যাকে বলা হচ্ছে সুপার সিক্স। পয়েন্টের ভিত্তিতে সুপার সিক্স থেকে একটি করে দল সেমিফাইনাল খেলবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট