রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে না থাকলে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবার মান উন্নতি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। মতবিনিময় সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিকিৎসকরা কর্মস্থলে থাকেন না– এমন অভিযোগ আমিও পেয়েছি। আমি যদি চিকিৎসককে ভালোভাবে রাখতে না পারি, সুরক্ষা নিশ্চিত করতে না পারি– তাহলে তো হবে না। ভালো ব্যবস্থা করার পরও যদি কোনো চিকিৎসক কর্মস্থলে না থাকেন, তাহলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ আমাকে চিকিৎসক বানিয়েছে, যার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। এ জন্য চট্টগ্রাম থেকে আমি আমার কাজটি শুরু করেছি। তৃণমূল পর্যায়ে চিকিৎসাকে উন্নত করতে হবে– এটি আমার নির্দেশনা এবং প্রথম বার্তা। এটা আমার প্রথম দায়িত্বও।

আরেকটি বার্তা দিয়ে যাই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে আমাকে। রোগী মারা গেলে কথায় কথায় হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকের ওপর আক্রমণ যাতে না হয়, সে বিষয়টি আমি কঠোরভাবে দেখব। সেই সঙ্গে চিকিৎসকরা যদি কোনো অবহেলা, অনিয়ম করে, সঠিকভাবে দায়িত্ব পালন না করেন– সেদিকেও খেয়াল রাখব।

এর আগে শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন চট্টগ্রামের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এস এম আল মামুন, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের