,

ইউনূসকে নিয়ে দেওয়া চিঠি প্রত্যাহারে ১২ মার্কিন সিনেটরকে পাল্টা চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : শ্রমিক ঠকানোর মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাজার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ১২ সিনেটরের দেওয়া চিঠি প্রত্যাহার চেয়ে পাল্টা চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ই-মেইল ও তাদের ঠিকানায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লবসহ তিনজন আইনজীবী এ চিঠি পাঠিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়েছে, ১২ সিনেটরের চিঠি বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবমাননাকর। এই চিঠি শ্রমিকদের অধিকারের প্রতি অসম্মান দেখানো এবং বিশ্বের শ্রমিকদের অসম্মান করা।

এর আগে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর যৌথভাবে স্বাক্ষরিত একটি চিঠি পাঠান। চিঠিতে প্রফেসর ড. ইউনূসের বিদ্যমান হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে এক্স-এ একটি পোস্ট করে বিষয়টি জানান মার্কিন কংগ্রেসের মেজরিটি হুইপ ও সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ার ডিক ডারবিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, এক দশকের বেশি সময় ধরে অধ্যাপক ইউনূস বাংলাদেশে দেড় শতাধিক ভিত্তিহীন মামলার মুখোমুখি হয়েছেন। এগুলোর মধ্যে সম্প্রতি দেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় মুহাম্মদ ইউনূসের ছয় মাসের কারাদণ্ডের রায়ের মামলাও রয়েছে। খ্যাতিনামা সংস্থাগুলো বলেছে, বিচারপ্রক্রিয়ার গতি এবং বারবার ফৌজদারি কার্যধারার ব্যবহার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার ব্যবস্থার অপব্যবহারের ইঙ্গিত দেয়। চলমান রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা উচিত নয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট