রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মার্চ ২৩৩টি নির্বাচন, বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানাবে ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদের সাধারণ ও উপনির্বাচনস মোট ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এ নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানাবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সাধারণত স্থানীয় জনগণ অংশগ্রহণ করে থাকেন। সেখানে দলীয় প্রতীক থাকলেও হয়, না থাকলেও হয়। বিএনপিসহ বিরোধীরা যেহেতু বারবারই বলেছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না; আমরা গতকাল পত্রিকায় দেখেছি। তারপরও কমিশনের পক্ষ থেকে আমরা সবাইকে অনুরোধ জানাব, যাতে সবাই নির্বাচনে আসে।

তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদের সাধারণ ও উপনির্বাচন ইভিএমে এবং বাকিগুলো স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন একটি, সিটি করপোরেশনের শূন্য পদে চারটি, পৌরসভার সাধারণ নির্বাচন তিনটি, পৌরসভার শূন্য পদে উপনির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন (চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী আসন) ১৯০টি, জেলা পরিষদে শূন্য পদে সাতটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই দিন।

তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিলের সময় ১৬-১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেবে। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জেলা পরিষদ নির্বাচনের সময় ভিন্ন হবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের