,

৬৯ দিন পর কারামুক্ত হলেন শ্রমিক নেতা বাবুল

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। ৬৯ দিন কারাভোগের পর মঙ্গলবার রাত ৮টায় তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার।

তিনি বলেন, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গত ১০ জানুয়ারি জামিন পান বাবুল। কিন্তু আইনি জটিলতায় ওইদিন মুক্তি পাননি। সেদিন আমরা জেলগেটে তার অপেক্ষায় ছিলাম। আজ মুক্তি পেয়েছে বাবুল।

গত বছরের ১৪ নভেম্বর রাতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তা থেকে বাবুলকে আটক করা হয়। পরে তাকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। আদালত বাবুলের রিমান্ডের আদেশ দেন।

গত ২১ নভেম্বর দুটি নিম্ন আদালত মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর এ বছরের ১০ জানুয়ারি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান বাবুল।

ওইদিন বাবুলের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, বাবুলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় হাইকোর্ট জামিন দিয়েছেন। মামলা করার ১৫ দিন পর গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত