স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০৫৮৪ ফ্লাইটযোগে তিনি ঢাকা ছাড়েন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৫ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে।











