,

ম্যাচ সেরা হয়েও সন্তুষ্ট নন তামিম

news-image

ক্রীড়া প্রতিবেদক : গত ম্যাচে চট্টগ্রাম হেরেছিল বড় ব্যবধানে। তবে আজ ঠিকই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে তারা। দলটির সবচেয়ে বড় শক্তির জায়গা বেশ কিছু তরুণ ক্রিকেটার। আজকের জয়েও তরুণদের বড় অবদান ছিল। বিশেষ করে তানজিদ তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন।

তামিম আউট হয়েছেন ৪৯ রান করে। তবে অর্ধশতক করতে পারলে আরো ভালো লাগতো বলে জানান তিনি, ‘অবশ্যই হতাশ (ফিফটি না করতে পারা)। যদি ফিফটি করে ম্যাচটি শেষ করে আসতে পারতাম তাহলে নিজের কাছে আরও বেশি ভালো লাগতো। আর আমার দল আরও ভালোভাবে জিততে পারতো। চেষ্টা করবো এখানে যে ভুলগুলো করেছি পরবর্তী সময়ে যেন আর না হয়।’

মিরপুরের উইকেট নিয়ে তামিম বলেন, ‘আজকের ম্যাচে আমরা ভালো একটা জয় পেয়েছি, এটা দরকার ছিল আমাদের দলের জন্য। কারণ, শেষ ম্যাচটা আমরা বাজেভাবে হেরেছি ব্যাটিংয়ের কারণে। তবে আজ সবকিছু ভালো ছিল। আর দিনের বেলায় বল একটু বেশি স্পিন ও গ্রিপ করে। রাতে কুয়াশার কারণে উইকেটটা ভেজা থাকে, এজন্য বল স্কিড করে। সব মিলিয়ে সব উইকেটে আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে।’

‘শেষ ম্যাচে আমরা কিন্তু বাজে ব্যাটিং করেছি, এটা আমাদের দোষ। এটা শুধু উইকেট বা অন্য কোনো কিছুর দোষ নয়। আমর সবাই চেষ্টা করছি ভালো খেলা উপহার দেওয়ার জন্য। রাতের খেলায় কিন্তু ঠিকই রান হচ্ছে, শুধু দিনের খেলা লো স্কোরিং হচ্ছে।’-আরো যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত