,

‘মন্তব্যকারীরা বুঝে গেছে বাংলাদেশে সুন্দর নির্বাচন হয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ অনেক মন্তব্য করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি মনে করি তারা (মন্তব্যকারীরা) এখন বুঝে গেছেন আমাদের প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ এ মেডেল হস্তান্তর করেন। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা ও চীনের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ অনেক মন্তব্য করেছে। কিন্তু চায়না সরকার আমাদের বন্ধু। তারা সব সময় বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেখানে আমাদের কোনো মন্তব্য নেই। বাংলাদেশ সরকারই নির্বাচন করবে, আমাদের এখানে কোনো মন্তব্য নাই।

‘অনেকে বিরূপ মন্তব্য করেছেন, আমি মনে করি তারা এখন বুঝে গেছেন আমাদের প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত কোনো দেশ থেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেনি, সেটা আপনারা জানেন। কাজেই আমরা মনে করি একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আমাদের নির্বাচন কমিশন।’

তিনি বলেন, চায়নার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, পাশাপাশি অন্যান্য প্রতিবেশি দেশের সঙ্গেও চমৎকার সম্পর্ক রয়েছে। আমি মনে করি এটা আরো শক্তিশালী হবে। আপনারা এইমাত্র দেখলেন চায়না আমাদের কীভাবে তাদের সাপোর্ট দিয়ে গেলেন।

চীনের কাছে কী সহযোগিতা চাওয়া হয়েছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব সময় সাইবার সিকিউরিটিজের বিষয়ে উদ্বিগ্ন। আমরা ট্রান্সন্যাশনাল ক্রাইম, আন্তর্জাতিক ক্রাইম— এ সমস্ত ক্রাইমগুলো যাতে আমরা প্রতিরোধ করতে পারি, তার জন্য সব সময় সহযোগিতা চেয়েছি।

এছাড়া তারা সব সময় আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছেন, এটা আরো দেওয়ার জন্য, এর পরিধি আরও বাড়ানোর জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তারা বিবেচনা করেছেন, আমাদের আরো ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন— জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ট্রেনিংয়ের জন্য আমাদের পুলিশ মহাপরিদর্শক ইতোমধ্যে তালিকা তাদের হস্তান্তর করেছেন। আমার মনে হয়, তারা সেটি গ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট