,

‘খাদি ফ্যাশন উইক’ মাতালেন শো-স্টপার রুনা খান

news-image

বিনোদন প্রতিবেদক : গত শনিবার (২০ জানুয়ারি) শেষ হয়েছে দেশের ফ্যাশন অঙ্গনের অন্যতম বড় ইভেন্ট ‘খাদি ফ্যাশন উইক’। রাজধানীর গুলশানের আলোকি সেন্টারে অনুষ্ঠিত এই ফ্যাশন উইক আয়োজন করে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)।

দেশি-বিদেশি ডিজাইনারের পোশাক নিয়ে সেখানে ফ্যাশন কিউ প্রদর্শিত হয়েছে। ফ্যাশন শোটি কোরিওগ্রাফ করেছেন দেশের জনপ্রিয় মডেল ও গ্রুমার আজরা মাহমুদ।

দেশের প্রথম সারির র‌্যাম্প মডেলদের পাশাপাশি শেষ দিনে চমক ছিল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি ও আইকনিক ফ্যাশন ডিজাইনার মাহিন খানের ফ্যাশন কিউ।

তার ডিজাইন তো বরাবরের মতো মুগ্ধতা ছড়িয়েছেই। সেই সঙ্গে তিনি শো-স্টপার হিসেবে হাজির করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানকে।

‘খাদি ফ্যাশন উইক’-এর মাধ্যমে জীবনে প্রথমবার র‌্যাম্পে উঠলেন নন্দিত এই অভিনেত্রী। শো-স্টপার রুনা খানের পোশাক ছিল আবার একেবারেই আলাদা রঙের। উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি।

এ বিষয়ে রুনা খান বলেন, ‘এই আয়োজনের অংশ হয়ে আমার আনন্দ ও গর্ব হচ্ছে। কারণ এখানে দেশি ফ্যাশনকে প্রমোট করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমিও দেশি ফ্যাশনকে নিজের মধ্যে ধারণ করি। দেশি ম্যাটারিয়ালের পোশাকই বেশি পরি। খাদি একেবারেই আমাদের দেশিয় ফ্যাব্রিক। দারুণ সময় কেটেছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট