,

শোয়েবকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন সানিয়া মির্জা

news-image

স্পোর্টস ডেস্ক : সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নিজের নতুন বিয়ের খবর জানান পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। শনিবার ফেসবুকে এক পোস্টে স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে ২টি ছবি শেয়ার করে শোয়েব লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ সঙ্গে আরও জুড়ে দিয়েছেন পবিত্র কোরআনের বাণী, ‘আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’

এরপরই প্রশ্ন শুরু হয় তাহলে কি শোয়েবের সঙ্গে সানিয়া মির্জার বিচ্ছেদ হয়েছে? অবশেষে শোয়েবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলা হয়েছে সানিয়ার পক্ষ থেকে। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে আজ একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে জানিয়েছেন কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

সানিয়ার পরিবার ও টিম সানিয়ার নামে দেওয়া সেই বিবৃতিতে লেখা হয়েছে, ‘সানিয়া সব সময়ই তার ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানোর প্রয়োজন হয়েছে যে শোয়েব আর তার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’

বিবৃতিতে সানিয়ার ভক্ত-সমর্থকদের কাছে একটি অনুরোধ জানিয়ে আরও বলা হয়েছে, ‘তার (সানিয়া) জীবনের এই স্পর্শকাতর সময়ে আমরা চাইব, সানিয়ার গোপনীয়তার স্বার্থে যেকোনো জল্পনা থেকে যেন সবাই বিরত থাকে।’

শোয়েব যাকে বিয়ে করেছেন, তিনি পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন। সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও ২টি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট