,

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

news-image

ফরিদপুর অফিস ও ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ভাঙা মহাসড়কের খাড়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে যাত্রী ভর্তি একটি লেগুনা গোপালগঞ্জের মুকসুদপুরে যাচ্ছিল। লেগুনাটি ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- ভাঙ্গার আলগী ইউনিয়নের মেহেদী মাতুব্বর (২৫), হাফিজুল ইসলাম (৪০), মধুখালির সিরাজুল ইসলাম (৩৫)। নিহত আরেক পুরুষের (৩০) নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, আহত ৭ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট