,

সিন্ডিকেট ভেঙে দেওয়ার পদ্ধতি খোঁজা হচ্ছে: কৃষিমন্ত্রী

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, ‘সিন্ডিকেট ভেঙে দেওয়ার পদ্ধতি খোঁজা হচ্ছে। এখন ভয় পাবে মজুতদাররা, যারা মজুতদারি করে তাদের রোধ করতে হবে। মজুতদারি ধর্মেও হারাম।’

আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমরা জানি দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সবসময় একটি সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেট ভাঙার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। কৃষি মন্ত্রণালয় একটি অনেক বড় মন্ত্রণালয়। গ্রাম-গঞ্জে একবারে প্রান্তিক পর্যায়ে এই মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন। তাই কৃষকরা যেকোনো সময় আমাদের কাছে আসতে পারেন। আমাদের দুয়ার কৃষকদের জন্য সবসময় খোলা। ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য যা প্রয়োজন তার সবই করা হবে।’

তিনি বলেন, ‘দেশের মোট জিডিপির ৮০ শতাংশ কৃষিখাতের ওপর নির্ভরশীল। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের ভালো বীজের প্রয়োজন, ভালো সারের প্রয়োজন এবং অনান্য বিভিন্ন উপকরণের প্রয়োজন। কোনো অবস্থাতেই এসব সরবরাহে কার্পণ্য করা হবে না।’

গণসংবর্ধনায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত