,

বিপিএল খেলার ছাড়পত্র পেলেন বাবর-রিজওয়ানরা

news-image

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৭ দলের অংশগ্রহণে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। বিপিএল উপলক্ষে আসতে শুরু করেছেন বিদেশি বিভিন্ন খেলোয়াড়। যদিও শুরুতেই সব খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না।

নিউজিল্যান্ড সফরে থাকায় বিপিএলে একটু দেরিতে যোগ দিচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের মতো খেলোয়াড়রা। তবে তাদেরকে এনওসি বা অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর ক্রিকেট পাকিস্তানের।

আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন রিজওয়ান। বাবর আজম খেলবেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানদের দল রংপুর রাইডার্সে। আর পেসার ওয়াসিম মাঠ কাঁপাবেন খুলনা টাইগার্সের হয়ে।

পাকিস্তান অনাপত্তিপত্র দিয়েছে তাদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহীন আফ্রিদিকেও। তবে তিনি বিপিএলে আসছেন না। খেলবেন সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টিতে, ডেসার্ট ভাইপার্সের হয়ে। পিসিবি সূত্র জানিয়েছে, অনুমতির অপেক্ষায় থাকা খেলোয়াড়দের মধ্যে আছেন টপ অর্ডার ব্যাটার ফখর জামান ও উইকেটকিপার ব্যাটার আজম খানও।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত