,

তিন জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : চলমান শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের তিনটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আজ বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

শাহ রেজওয়ান হায়াত বলেন, কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের সব প্রাথমিক বিদ্যালয়ে শুধু পাঠদান বন্ধ থাকবে। শিক্ষকরা বিদ্যালয়ের অন্য কাজের জন্য উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, চলমান শৈত্যপ্রবাহে যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, ওই সব জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে স্থানীয় শিক্ষা প্রশাসনকে বলা হয়।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত