,

গাজায় নিহত ২৪ হাজার ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ফিলিস্তিনিদের প্রায় সাড়ে ১০ হাজারই শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫২ জন। খবর আল-জাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘হতাহত ব্যক্তিদের কয়েকজন এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে। অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

গত ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর এ নিয়ে গাজায় ২৪ হাজার ১০০ জন নিহত হলেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১০ হাজার ৪ শতাধিক শিশু রয়েছে, যা অবরুদ্ধ এ উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ। আহত হয়েছেন ৬০ হাজার ৮৩৪ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৮ হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট