,

তানজানিয়ায় সোনার খনি ধসে ২২ জনের মৃত্যু

news-image

তানজানিয়ার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর একটি অবৈধ সোনার খনি ধসে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার এনগালিতা খনিতে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অঞ্চলটির বারিয়াদি জেলার প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন,  দুর্ঘটনার সময় ২৪ থেকে ৩৮ বছর বয়সী একদল লোক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন। যদিও সরকার ওই খনিটি খননের অনুমোদন দেয়নি। এর আগেই তারা  খননকাজ শুরু করে।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ছোট খনির শ্রমিকরা তাদের পরিবারের জন্য জীবিকা নির্বাহ করার চেষ্টা করছিল

তানজানিয়ার সরকার ছোট আকারের খনির শ্রমিকদের নিরাপত্তার উন্নতির জন্য বছরের পর বছর ধরে কাজ করেছে। কিন্তু দেশটিতে এখনো অনিরাপদ এবং অনিয়ন্ত্রিত অবৈধ খনি খনন হয়। দক্ষিণ আফ্রিকা, ঘানা ও মালির পর আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ তানজানিয়া।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট