,

দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় বুবলী

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডে বেশ কিছু সিনেমায় অভিনয়ের পর এবার ওপার বাংলার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টলিউডে পা রাখলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছবির নাম ‘ফ্ল্যাশব্যাক’। যেখানে এই নায়িকার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ‘মন্টু পাইলট’ খ্যাত অভিনেতা সৌরভ দাস।

জানা গেছে, বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করবেন কলকাতার কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

সিনেমার শুটিংয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন বুবলী। সেখানেই সংবাদ সম্মেলন করে ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন তিনি। এ বিষয়ে নায়িকা বলেন, আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ শুরু করতে যাচ্ছি। ভারতে সংবাদ সম্মেলনে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাবো। অনুগ্রহ করে সবাই আমাকে সবসময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।

থ্রিলারধর্মী এই ছবির কেন্দ্রে এক লেখক। সেই চরিত্রে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি। ডিকে নামের এক ভবঘুরের ভূমিকায় সৌরভ আর বুবলীর চরিত্রের নাম শ্বেতা। তিন ভিন্ন ধারার মানুষের জীবন অদ্ভুতভাবে এক বিন্দুতে মিলিত হয়।

নির্মাতা রাশেদ রাহা বলেছেন, ছবিতে ‘অঞ্জন’ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। তার বিসর্জন, বিজয়ার পরে দেখেছি। তখন থেকেই গুণমুগ্ধ। এবার সামনে থেকে অভিনয় দেখলাম। পরিচালনার বদলে অভিনয় নিয়ে থাকলে একইভাবে কৌশিকদা জনপ্রিয় হতেন। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও বুবলি অসাধারণ। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। সেখানে দেখা যাবে একঝাঁক তারকা অভিনেতাকে। তাদের নাম ক্রমশ প্রকাশ্য।

ইতোমধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় শুটিংয়ে অংশ নিয়েছেন এই তিন তারকা। বাকি রয়েছে ক্লাইম্যাক্স দৃশ্য। সেটার জন্য আগামী সপ্তাহেই পুরো টিম যাবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে। নির্মাণ শেষে ছবিটি ভারতেই মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না