,

শেখ হাসিনার চরিত্রে অপু, পারিশ্রমিক নেবেন ১০০ টাকা

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ঢালিউড নায়িকাদের মধ্যে সর্বাধিক সিনেমা করেছেন তিনি। বর্তমানে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়েই বেশি আলোচনা তিনি। এরই মধ্যে শোনা গোল, শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর জন্য তিনি নাকি ১০০ টাকা পারিশ্রমিক নেবেন।

ছবিটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার। তবে ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও ‘আমি মায়ের কাছে যাব’ দুটি নামরণ হয়েছে। এর মধ্যে একটি নাম চূরান্ত করা হবে বলে জানান সালমান।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুর চরিত্রের নাম ‘হাসু’।

অপু বিশ্বাসের ১০০ টাকা পরিশ্রমিক নেওয়ার বিষয়ে তিনি বলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চান নি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’

অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

এই ছবিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা। এছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানান নির্মাতা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না