রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন পেশায় ফিরলেন সাবেক তিন মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের ফলে পুরোনো মন্ত্রিসভার ২৮ জন বাদ পড়েন।

বাদ পড়া মন্ত্রীদের মধ্যে আছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। তারা নিজেদের আইন পেশায় ফিরে এসেছেন। তারা হলেন- সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনজনই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক।

আজ রোববার থেকে তারা আবার সুপ্রিম কোর্টে এসে আইন পেশার কার্যক্রম শুরু করেছেন।

সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের চেম্বারে সাবেক তিন মন্ত্রী আড্ডা দিচ্ছিলেন। সেখানেই তাদের সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের।

সাবেক তিন মন্ত্রী বলেন, মন্ত্রী থাকাকালীন সময়ে আইন পেশা ও সুপ্রিম কোর্ট অনেক মিস করেছি। আজ থেকে আবার চিরচেনা জায়গায় ফিরে এলাম। সবাইকে দেখে খুব ভাল লাগছে।

এখন থেকে আইনজীবী বন্ধুদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা হবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রসঙ্গত, নির্বাচনের তিন দিন পর (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। ওইদিন রাতে তালিকায় কারা আছেন তা সাংবাদিকদের জানিয়ে দেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এই তালিকায় স্থান পাননি বিদায়ী মন্ত্রিসভার ২৮ জন। বাদ পড়াদের মধ্যে আছেন ১৪ জন মন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের