,

জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে,তাদের নিয়ে চিন্তা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদন : জনগণ যাদের প্রত্যাখান করেছে,তাদের নিয়ে চিন্তা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর সচিবালয়ে রোববার নতুন করে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশকে বিব্রতকর পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা করছে। এটা নতুন কিছু নয়, তারা ২০১৪ সাল থেকে এমন কর্মকাণ্ড করছে। তারা ২১ আগস্ট প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছে। সেই গুন-গোষ্ঠি আবারও এমন কিছু করার পায়তারা করছে। আমাদের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আমাদের জনগণ কোনো দিন জঙ্গি বা টেরোরিজম পছন্দ করে না। সুতরাং তাদের নিয়ে চিন্তা নেই। মন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। তারা এ সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত