,

অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, রাতারাতি সমাধান হবে না: নতুন অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদন : নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, সেটা মোকাবিলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। রাতারাতি কোনো সমস্যা সমাধান করা সম্ভব না। সময় লাগবে।

রাজধানীর সচিবালয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, সমস্যা সমাধানে অবশ্যই কাজ করব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন হবে। কোনো সমস্যা রাতারাতি সমাধান হবে না। এ জন্য সময় দিতে হবে।

রোজায় বাজার নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সামনে রমজান মাস। দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে উচ্চ অগ্রাধিকার থাকবে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ করব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। অর্থ পাচার রোধ ও টাকার মূল্য কমে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেখি, এ বিষয়ে কী করা যায়।’

সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সমস্যা আছে দেখছি, বোঝার চেষ্টা করছি, সমাধানেরও চেষ্টা করব; বসে থাকার মানুষ আমি নই।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত