,

গাজায় গণহত্যা বন্ধে বিক্ষোভ দেশে দেশে

news-image

নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১০০ দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে নিহত হয়েছেন ২৩ হাজার ৮৪৩ জনের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬০ হাজারের বেশি নিরপরাধ মানুষ। এই হতাহতের অর্ধেকের বেশি নারী ও শিশু। গতকাল বিশে^র বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন, তাদের দাবি একটিইÑ ‘এখনই গণহত্যা বন্ধ কর’। খবর আল জাজিরা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল শনিবার মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদে জনতা বিক্ষোভ করেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজাবিষয়ক একটি প্রস্তাবে ভেটো দেওয়ার প্রতিবাদে মার্কিনবিরোধী সেøাগান দেন।

আগ্রাসনের ১০০ দিন উপলক্ষে বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দেশে দেশে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন ফর প্যালেস্টাইন’ পালিত হয়। এর অংশ হিসেবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়। এ সময় তারা ‘বয়কট ইসরায়েল’ এবং ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ দাবি জানান।

একই দাবিতে বিক্ষোভ হয় দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গেও। সেখান থেকে আল জাজিরার সাংবাদিক ফাহমিদা মিলার জানিয়েছেন, ক্ষুব্ধ জনতা যুক্তরাষ্ট্রবিরোধী সেøাগান দেয়। গাজা যুদ্ধ ইসরায়েলকে অস্ত্র সরবরাহের জন্য মার্কিনবিরোধী সেøাগান দেয় তারা। দক্ষিণ আফ্রিকার ‘বয়কট’ আন্দোলনের নেতা রোশান দাদো বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করব।

একই ধরনের বিক্ষোভ ভারতের হায়দরাবাদ, শ্রীলংকার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে ব্যাপকসংখ্যক মানুষ ফিলিস্তিনিদের পক্ষে রাজপথে নেমেছে। একই দাবিতে প্যারিস, ভিয়েনা, বার্লিন, আম্মানে বিক্ষোভ হয়েছে। গতকাল এ প্রতিবেদন লেখার সময় যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভের প্রস্তুতি চলছিল।

প্রসঙ্গত ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই বিশ^ ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হয়েছে। বহু দেশ ইসরায়েলের পণ্য বয়কট করেছে। জাতিসংঘে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদে অধিকাংশ ভোট ফিলিস্তিনিদের পক্ষে গেছে। কিন্তু ইসরায়েল কোনো কিছুতেই পরোয়া করেনি। তারা গাজায় নির্বিচার হত্যা চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত