,

বিশ্বকাপের আগে খেলতে আসবে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নারীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের আগে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

আসন্ন এই সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগে এসে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। ১০ বছর পর ফের আসবে তারা।

এ বিষয়ে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের কয়েকটি ভেন্যুতে আমাদের খেলা রয়েছে। সেসব মাঠ সম্পর্কে ধারণ নিতেই আমরা সেখানে খেলতে যাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত