,

আসছে নতুন মুদ্রানীতি, বাড়তে পারে সুদের হার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের আর্থিক খাতের প্রধান সমস্যাই এখন উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট ও স্থানীয় মুদ্রার সংকট, বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা। এসব সমস্যা সমাধানের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের।

অনেক সময় নানা কারণে পুরোপুরি তদারকিতে করতেও চাপে পড়ে নিয়ন্ত্রক সংস্থাটি। বছরে দুবার মুদ্রানীতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করে থাকে বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহে ৬ মাসের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করা হতে পারে। রয়েছে প্রস্তুতিও।

এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চূড়ান্ত বৈঠক হওয়ার কথা ছিল। তবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগদানের কারণে চূড়ান্ত বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহের কোনো একদিন চূড়ান্ত বৈঠক হবে। আগামী ১৪ জানুয়ারির পর যেকোনো দিন নতুন মুদ্রানীতি ঘোষণার দিন ঠিক করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, মুদ্রানীতির খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। তবে, নতুন অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বছরের প্রথম ৬ মাসের মুদ্রানীতিতেও নীতি সুদের হার আরও বাড়িয়ে টাকার অবমূল্যায়ন কমানো হবে। এতে সুদহার বেড়ে মূল্যস্ফীতি কমে আসে। আর বাকি নীতি চলবে আগের মতোই।

মুদ্রানীতি চূড়ান্ত করার আগে আগামী শনিবার মুদ্রানীতি কমিটির সভা অনুষ্ঠিত হবে। নতুন মুদ্রানীতি কমিটিতে গভর্নর, অর্থনীতিবিদ সাদিক আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমীন অংশ নেবেন।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য ছিল ‘গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনা। আর আগামী জুনের মধ্যে সেটি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল। যদিও গত নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ হয়।

এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অন্যতম প্রধান কাজ। এ জন্য ঋণের সুদহার কিছুটা বাজারভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদের হারও বাড়ানো হয়েছে। ঋণের সুদহার ৯ শতাংশ থেকে বেড়ে ১১ দশমিক ৮৯ শতাংশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত