,

স্বতন্ত্র প্রার্থীদের ২৪ শতাংশ: জাপা প্রার্থীরা পেয়েছেন ৩ শতাংশ ভোট, আওয়ামী লীগ ৬৫

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৪১ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৫ শতাংশ ভোট পেয়েছে আওয়ামী লীগ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ২৪ শতাংশ ভোট। জাতীয় পার্টি পেয়েছে মাত্র ৩ শতাংশ ভোট।

সারাদেশ থেকে পাঠানো নির্বাচন কমিশনে তৈরি করা ফলাফল যাচাই-বাছাই করে এ তথ্য পাওয়া গেছে।

ইসির তৈরি করা ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের ২২২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা ৩ কোটি ২১ হাজার ২০০ ও দলটির বিজিত প্রার্থীরা ৩৮ আসনে ২৫ লাখ দুই হাজার ১১৮ ভোট অর্থাৎ দলটির প্রার্থীরা মোট ভোট পেয়েছেন প্রায় তিন কোটি ২৫ লাখ ২৩ হাজার ৩১৮ ভোট।

অন্যদিকে জাতীয় পার্টির (জাপা) জয়ী ১১ প্রার্থী ৯ লাখ ৪৩ হাজার ৫১১ ভোট পেয়েছেন, দলটির বিজিত প্রার্থীরা পেয়েছেন ৭ লাখ ৬২ হাজার ৩৪২ ভোট। অর্থাৎ জাপার প্রার্থীরা পেয়েছেন প্রায় ১৭ লাখ ৫ হাজার ৮৫৩ ভোট।

অন্যদিকে ৬২টি আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫০ লাখ ৭১ হাজার ৩৫৯ ভোট। আর স্বতন্ত্র থেকে বিজিত প্রার্থীরা ১৫৪ আসনে পেয়েছেন ৭০ লাখ ৯৯ হাজার ৫৩৪ ভোট। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন প্রায় এক কোটি ২১ লাখ ৭০ হাজার ৮৯৩ ভোট।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন চার কোটি ৬৪ লাখ ৬৪ ভোট। অবশিষ্ট ৩৫ লাখ ৬৫ হাজার ৪০৩ ভোট জাতীয় পার্টি-জেপি, জাসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জয়ী নৌকা প্রতীকের প্রার্থী এবং অন্য ২৩টি দলের বিজিত প্রার্থীরা পেয়েছেন, যা প্রদত্ত ভোটের ৭ দশমিক ১৪ শতাংশ।

২৯৮ আসনের মোট ভোটার ১১ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ২৪১ জন। ভোট পড়েছে চার কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৪৬৭ জন (৪২ শতাংশ)। এ হিসেবে আওয়ামী লীগের প্রার্থীরা পেয়েছেন ৬৫ শতাংশ ভোট।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী