,

গাজাবাসীর পক্ষ নিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি গাজা উপত্যকার অধিবাসীদের বাড়ি-ঘর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলের কয়েকজন মন্ত্রী। কিন্তু নিজেদের ভিটে-মাটি ছেড়ে অন্যত্র যেতে নারাজ গাজাবাসী।

এবার গাজার বাসিন্দাদের পক্ষ নিয়ে ইসরাইলের মন্ত্রীদের মতের বিপক্ষে অবস্থান নিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন। খবর বিবিসির

চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন। দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার অধিবাসীদের নিজগৃহে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। তাদেরকে জোর করে ঘরছাড়া করা যাবে না।

এ সময় ব্লিঙ্কেন শঙ্কা প্রকাশ করে বলেন, গাজা-ইসরাইল সংঘাত নিরসন না করলে তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই নিরাপত্তার স্বার্থে এ সংঘাত থামাতে হবে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী শনিবার বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ যুদ্ধ থামবে না। আমাদের সব জিম্মিদের ফেরত ও ইসরাইলের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

বন্ধুরাষ্ট্র ও শত্রুরাষ্ট্র সবাইকে উদ্দেশ্য করে বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন।

গত বছর ৭ অক্টোবর ইসরাইল-হামাস সংঘাতের পর চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্যে সফর করছেন মার্কিন পরররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন। সোমবার তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে হামাস ও ইসরাইলের সংঘাত সমাধানের উপায় নিয়ে আলোচনা হতে পারে। আর মঙ্গলবার ইসরাইলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ব্লিঙ্কেনের।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী