রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সংসদে যাচ্ছেন ১৯ নারী

news-image

নিজস্ব প্রতিবেদন : বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রোববার সারা দেশে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এনিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

রোববার ২৯৯ আসনে ভোট হয়। এর মধ্যে ২২৩টিতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্বাচনে ৬২টি আসনে জয়ী হয়ে নতুন চমক সৃষ্টি করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর জাতীয় পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন ১১ আসনে।আর অন্যান্য তিনটি। জয়ের সংখ্যা হিসাব করলে আওয়ামী লীগের পর স্বতন্ত্রদের অবস্থান। জাতীয় পার্টি তৃতীয় অবস্থানে রয়েছে। তবে দলগতভাবে বিবেচনায় জাতীয় পার্টি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন ১৯ জন নারী প্রার্থী। তারা হলেন গোপালগঞ্জ-৩ আসন থেকে শেখ হাসিনা, শেরপুর-২ থেকে মতিয়া চৌধুরী, রংপুর-৬ থেকে শিরীন শারমিন চৌধুরী, চট্টগ্রাম-২ থেকে খাদিজাতুল আনোয়ার, বগুড়া-১ থেকে শাহাদারা মান্নান, কক্সবাজার-৪ থেকে শাহীনা আক্তার চৌধুরী, চাঁদপুর-৩ থেকে দীপু মনি, মাদারীপুর-৩ থেকে তাহমিনা বেগম, সিরাজগঞ্জ-২ থেকে জান্নাত আরা হেনরী, হবিগঞ্জ-১ থেকে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, কিশোরগঞ্জ-১ থেকে সৈয়দা জাকিয়া নূর, গাইবান্ধা-৩ থেকে উম্মে কুলসুম স্মৃতি, গাজীপুর-৩ থেকে রুমানা আলী, গাজীপুর-৪ থেকে সিমিন হোসেন রিমি, মুন্সীগঞ্জ-২ থেকে সাগুফতা ইয়াসমিন এমিলি, সুনামগঞ্জ-২ থেকে জয়া সেনগুপ্ত, গাইবান্ধা-১ থেকে আব্দুল্লাহ নাহিদ নিগার, বাগেরহাট-৩ থেকে হাবিবুন নাহার ও বরগুয়া-২ থেকে সুলতানা নাদিরা।

এই ১৯ নারীদের মধ্যে ১৫ জনই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আর বাকি ৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন— আমাতুল কিবরিয়া কেয়া, জয়া সেনগুপ্তা, তাহমিনা বেগম ও আবদুল্লাহ নাহিদ নিগার।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের