রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মমতা ব্যানার্জী

news-image

পশ্চিমবঙ্গ প্রতিনিধি : টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার (৮ জানুয়ারি) গঙ্গাসাগর মেলায় কপিলমুনির আশ্রম পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, আমাদের অভিনন্দন থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের প্রতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

মমতা ব্যানার্জী গঙ্গাসাগর মেলা পরিদর্শনে গিয়ে দাবি করেন এই মেলা হলো বিশ্বের সেরা মেলা। এদিন বেশ কিছু প্রকল্পেরও ঘোষণা করেন তিনি।

মমতা বলেন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এর নাম দেওয়া হলো যুবশ্রী।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় ৫০টি সেন্টার চালু করা হয়েছে। চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় আরও দুটি করে মোট ৪৬টি সেন্টার করা হবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের