,

নির্বাচনে ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ : সিইসি

news-image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জাপান রাষ্ট্রদূত ও দেশটির পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সিইসি এই তথ্য জানান।

বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছিল ২৭ শতাংশ সেখানে শেষ ঘণ্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে। অস্বাভাবিক ফল নিয়ে নানা মহলে সমালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সিইসির কাছে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেওয়া হয় সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়। এখন যেটি দাঁড়িয়েছে সেটি হলো ৪১ দশমিক ৮ শতাংশ। কারো যদি সন্দেহ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারেন।

সিইসি আরও বলেন, যদি মনে করেন বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে আপনাদের স্বাগত জানাচ্ছি, ওটাকে চ্যালেঞ্জ করে আমাদের অসততা; যদি আপনারা মনে করেন সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।

এর আগে গতকাল বিকাল ৩টার ব্রিফিংয়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব। পরবর্তীতে বিকেল ৫টার দিকে শেষ ব্রিফিংয়ে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান সিইসি। শেষ ঘণ্টায় অস্বাভাবিক ভোট পড়া নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে।

এদিকে জাপান রাষ্ট্রদূত ও পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, উনারা আমাদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা। ওরা একটা রিপোর্ট দিবে বলে জানিয়েছে।

সিইসি বলেন, ভোট পর্যবেক্ষণ করে তারা অত্যন্ত সন্তুষ্ট। তাদের একজন ১৫-১৬টা কেন্দ্র দেখেছেন। সুশৃঙ্খল যে নির্বাচনটা হয়েছে এটির ভূয়সী প্রশংসা করেছেন। ওরা বিশ্বাস করে নির্বাচনটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত।

এর আগে জাপান পর্যবেক্ষক বলেন, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। এখন দেশে গিয়ে সরকারের কাছে রিপোর্ট দেওয়া হবে। পরবর্তীতে রিপোর্ট প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত