,

জামানত হারানোর শঙ্কায় তৃণমূল বিএনপির তৈমুর

news-image

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার ভোট পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। শুরু থেকে শক্ত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করলেও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে ভোট করে জামানত হারানোর শঙ্কায় রয়েছেন তিনি।

রোববার রাত পৌনে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের ফলাফল কেন্দ্র থেকে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।

এই আসনে চতুর্থবারের মতো জয় পেলেন গোলাম দস্তগীর গাজী। তিনি ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভূইয়া কেট‌লি প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।

লজ্জাস্কর হারের পর ভোট সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেন তৈমূর আলম খন্দকার। তবে ভোট বর্জনের ঘোষণা না দিয়ে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমার শরীরটা সুস্থ হলে চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলে আমি কথা বলব। নির্বাচন বয়কট করে লাভ নেই। বয়কটে কোনো উপকার নেই।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না