,

কত ভোট পেলেন চিত্রনায়িকা মাহি

news-image

রাজশাহী প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ঝড় তুললেও আশানুরূপ ভোট পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি।ওই আসনের বর্তমান এমপি নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিজয়ী হয়েছেন। দুই উপজেলায় মাহিয়া মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট।

রবিবার রাত ১০টার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের এই ফলাফল ঘোষণা করা হয়। রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহি।

ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা নোঙ্গর প্রতীকে ১ হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিন লাঙ্গল প্রতীকে ৯৩৮ ভোট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া বেলুন প্রতীকে ২ হাজার ৭১৮ ভোট, এনপিপির প্রার্থী নুরুন্নেসা আম প্রতীকে ২৯৬ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি প্রতীকে ৩৩৫ ও বিএনএফের প্রার্থী মো. আল সাআদ টেলিভিশন প্রতীকে ৬০৩ ভোট পেয়েছেন।

এ ছাড়া প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গোলাম রব্বানীকে সমর্থন দেওয়া আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামানের ঈগল প্রতীকে পড়েছে ২০২ ভোট। এ আসনে মোট ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন।

এদিকে ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে মাহি সাংবাদিকদের বলেছিলেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ইনশাআল্লাহ কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট