,

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নির্বাচন নিয়ে আগের মতো নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। নয়া দিল্লি বলছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন নতুন মুখপাত্র রণধীর জয়সাওয়াল।

মুখপাত্র জয়সাওয়ালের কাছে এক সাংবাদিকদের প্রশ্ন ছিল— আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা, প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। এ বিষয়ে ভারতের অবস্থান কি? জবাবে জয়সাওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা প্রতিনিয়ত বলে আসছি, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে।

ভারত নির্বাচনে পর্যবেক্ষণে পাঠাবে কি না— এমন প্রশ্নও করা হয় মুখপাত্রের কাছে। তবে জয়সাওয়াল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কূটনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া তথ্য বলছে, বাংলাদেশের নির্বাচন কমিশনের আমন্ত্রণে ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে বৃহস্পতিবার ঢাকায় এসেছে। প্রতিনিধিদল আগামী ৯ জানুয়ারি অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশিত হওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট