শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পোশাক কারখানায় ভাঙচুর, ১৫ কিলোমিটার এলাকায় যানজট

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপু‌রের গোড়াই এলাকায় এক‌টি পোশাক কারখানার শ্রমিকরা বেতনভাতার দাবিতে কারখানায় ভাঙচুর চালিয়েছেন এবং পাশের মহাসড়ক অবরোধ ক‌রে‌ছেন। বৃহস্প‌তিবার (৪ জানুয়া‌রি) বিকেল থেকে নিউটেক্স নামের কারাখানার শ্রমিকরা এ আন্দোলন করছেন। রাত পৌনে ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।

এর ফ‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের যাত্রী ও চালক-সহকারীরা। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়‌কে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন।

পোশাক কারখানার শ্রমিক সাজ্জাত হোসেন, সুজন মিয়া, আলমগীর হোসেন, তাসলিমা বেগম ও সুরাইয়া আক্তার জানান, সরকার পোশাক কারখানার শ্রমিকদের জন্য সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতন স্কেল ঘোষণা করলেও কারখানার মালিকপক্ষ এখন পর্যন্ত তা কার্যকর করেনি। এ নিয়ে গত কয়েক দিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

গোড়াই শিল্পাঞ্চলের নিউট্রেক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, খান গার্মেন্টসসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা গোড়াইয়ের হাটুভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এএসএম মনসুর মুসা, মির্জাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ও গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি মোল্লা মো. টুটুল ঘটনাস্থলে এসেছেন।

এ রিপোর্ট পাঠানো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আন‌তে পা‌রে‌নি প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. মো. রেজাউল করিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের