রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান-শাবনূরের স্বপ্নের ঠিকানার পরিচালক এম এ খালেকের মৃত্যু

news-image

বিনোদন প্রতিবেদক : মারা গেছেন সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’ চলচ্চিত্রের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। গতকাল বুধবার মধ্যরাতে হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই রাত ৩টার দিকে এম এ খালেকের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুর সংবাদটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।

দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কয়েক দিন আগে ঢাকার মতিঝিলে এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। পেছন থেকে আরেকটি রিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। পরে ধরাধরি করে কয়েকজন পথচারী তাঁকে ঢাকার মধুবাগের বাসায় পৌঁছে দেন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নেন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এম এ খালেকের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দিন পাঁচেক আগে তাঁকে বাসায় আনা হয়।

১৯৯৫ সালের ১১ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সালমান শাহ ও শাবনূর জুটির ‘স্বপ্নের ঠিকানা’। এম এ খালেক পরিচালিত চলচ্চিত্রটি ব্যবসায়িক সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তাও লাভ করেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের