,

দাম বাড়ানোয় পেপসি-সেভেন আপ বিক্রি করবে না ফরাসি প্রতিষ্ঠান

news-image

অনলাইন ডেস্ক : দাম বাড়ার কারণে মার্কিন কোম্পানি পেপসিকোর কোনো পণ্য বিক্রি করা হবে না বলে জানিয়েছে ফ্রান্সের খুচরা ও পাইকারি চেইন শপ ক্যারেফোর। পেপসিকোর এসব পণ্যের মধ্যে রয়েছে পেপসি, লে ক্রিস্প ও সেভেন আপ। দ্য বিজনেস টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফরাসি খুচরা বিক্রেতা কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে আমরা এখন আর পেপসিকোর কোনো পণ্য বিক্রি করছি না। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে ক্রেতাদের জন্য দোকানগুলোর তাকে এ সংবলিত নোটিশ টানিয়ে দেওয়া হবে।

তবে ফরাসি কোম্পানিটির এমন পদক্ষেপে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পেপসিকো কর্তৃপক্ষ।

মার্কিন কোম্পানি পেপসিকো গত অক্টোবরে টানা তৃতীয়বারের মতো পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনার কথা জানায়। একই সঙ্গে কোম্পানির লাভ বাড়ারও পূর্বাভাস দেওয়া হয়।

২০২৩ সালজুড়ে জার্মানি ও বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশে খুচরা বিক্রেতারা অনেক ভোগ্যপণ্য কোম্পানি থেকে পণ্যের অর্ডার নেওয়া বন্ধ করে দেয়।

তবে ক্যারেফোরের তাকে পেপসিকোর যেসব পণ্য এরই মধ্যে রয়েছে সেগুলোও সরিয়ে নেওয়া হবে কি না তা এখনো স্পষ্ট নয়। তবে মুখপাত্র জানিয়েছেন, যেসব পণ্য এখনো তাকে রয়েছে তা কেনা থেকে ক্রেতারা বিরত রাখতে পারবেন না।

স্থানীয় গণমাধ্যমে চেইন শপটির মুখপাত্র জানিয়েছেন, এখানে পেপসিকোর পণ্য আর বিক্রি হয় না এমন বার্তা শুধু ফ্রান্সের দোকানগুলোতেই লেখা থাকবে।

দামের বিষয়ে বড় ভোক্তা পণ্য ও খাদ্য কোম্পানিকে চ্যালেঞ্জ করার জন্য ক্যারেফোর অন্যতম সক্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান।

এদিকে গত বছর জার্মানি এবং বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশে খুচরা বিক্রেতারা ঘোষণা করেছে, তাঁরা মূল্যবৃদ্ধির কারণে ভোগ্যপণ্য সংস্থাগুলোর অর্ডার বন্ধ করেছে; মুদ্রাস্ফীতির কারণে বিশ্ব বাজারে দরকষাকষির এই কৌশল ব্যাপক ব্যবহৃত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী