,

২০২৪ সালে বিদ্যুৎ-জ্বালানিতে সমস্যা হবে না: প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি ২০২৪ সালে বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সামনের দিনগুলো বা আগামী গ্রীষ্মের জন্য বিদ্যুৎ খাতে প্রস্তুতি কেমন- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি বিদ্যুৎ ও জ্বালানি দুইটারই পরিস্থিতি ভালো। সামনের বারের প্রস্তুতিও নিয়ে ফেলেছি আমরা। ফেব্রুয়ারি মাস থেকে ধীরে ধীরে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে। মার্চ-এপ্রিল-মে-জুন মাসে… আমরা আশা করছি সামনের বছর বিদ্যুতের চাহিদা এই বছর থেকে ৮ থেকে ১০ শতাংশ বাড়বে। এটা একটা বড় বিষয়। এটাকে সামনে ধরে আমরা সেভাবে পরিকল্পনা নিয়েছি। এখন বাকিটা নির্ভর করছে বহির্বিশ্বের ওপর, সেখানে জ্বালানি সংকট হলে আমরা বিপদে পড়বো। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘আমরা আশাবাদী বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে ২০২৪ সালে কোনো সমস্যা হবে না।’

বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসলে খরচ কমে যাবে কি না- এ বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, আমরা যখন বড় প্ল্যান্টগুলোর হিসাব করেছি তখন ৭০ থেকে ৭৫ ডলার কয়লা হিসাব করলাম। এখন ৯০ ডলার করে আমরা কয়লার হিসাব (দাম) পাচ্ছি। কিন্তু তখন ডলারের দাম তো ধরেছিলাম ৭৫ টাকা; এখন ১৪০ টাকা, ১২৫-১৩০ টাকা করে কিনতে হচ্ছে। ডলারের দামে একটা বড় ব্যবধান হয়ে গেছে। সেখানেও দামের ব্যবধান বেড়েছে।’

‘ডলারের দামের ব্যবধানের কারণে আমাদের তেলের দাম, গ্যাসের দাম, কয়লার বা বিদ্যুৎ ও জ্বালানির কাঁচামালের দামে একটা বড় ব্যবধান এসে গেছে। এগুলো দামের ওপর প্রভাব ফেলছে। সেটাই হলো মুখ্য বিষয়, যে এই চ্যালেঞ্জটা আমরা কতদিন ধরে রাখতে পারবো।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি এখনো পরিস্থিতি হাতের বাইরে যায়নি। এভাবে যদি থাকে আমাদের কোনো সমস্যা হবে না আগামীতে।’

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী