,

ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না; কূটনীতিকদের সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোট দিতে কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কূটনীতিকদের বলেন, ভোটারদের ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না, বরং ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান সিইসি।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জাগো নিউজকে বলেন, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতির কথা শুনেছি।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, নো কমেন্টস।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আশা করি সফল নির্বাচন হবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হবে মাইলফলক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট