,

তমিজীকে আবারো রিহ্যাবে পাঠাল ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদন : পুলিশের জিজ্ঞাসাবাদে এলোমেলো কথা বলায় আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য আবারো রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। মানসিক হাসপাতালে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আদম তমিজী হক সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য লেখায় তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি মামলা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পর তার আচরণ ও কথাবার্তায় সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। মাদকাসক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ কথা বলেন।

তিনি বলেন, তাকে রিহ্যাবে ভর্তি করিয়ে বিষয়টি আদালতে জানানো হয়। তমিজী হকের এলোমেলো কথাবার্তায় ডিবির মনে হয়েছে তার চিকিৎসার প্রয়োজন। পরে আদালতের নির্দেশে তাকে জাতীয় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মানসিক হাসপাতালে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের সামনে তাকে হাজির করা হয়।

তিনি বলেন, বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে একটা মতামত দিয়েছেন; যা আমরা আদালতে জানাব।

বোর্ডের সদস্যদের মতামত জানতে চাইলে হারুন বলেন, তমিজী এখনো মানসিকভাবে সুস্থ না। তাকে আরও চিকিৎসা দিতে হবে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বছর ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আদম তমিজী হককে আটক করে ডিবি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট