,

সিরাজের তোপে ৫৫ রানে অলআউট প্রোটিয়ারা

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের ঝাল যেন দ্বিতীয় টেস্টের শুরুতেই ঝাড়ল ভারত। টস হেরে বল করতে নেমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের নিয়ে ছেলেখেলা করেছেন মোহাম্মদ সিরাজ-জাসপ্রিত বুমরাহরা।

এর মধ্যে ডানহাতি পেসার সিরাজের সুইংয়ের কোন জবাব ছিল না প্রোটিয়াদের কাছে। তার বোলিং তোপে পড়ে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্টে যা তাদের অষ্টম সর্বনিম্ন রান।

দক্ষিণ আফ্রিকা ১৫ রানে হারায় টপ অর্ডারের ৪ ব্যাটারকে। এর মধ্যে ওপেনার এইডেন মার্করাম (২), ডিন এলগার (৪) ও তিনে নামা টনি ডি জর্জিকে (২) তুলে নেন সিরাজ। পরে আরও তিন উইকেট নেন সিরাজ।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন কাইল ভারায়েনে ও ডেভিড বেলিংহাম। তারা যথাক্রমে ১৫ ও ১২ রান করেন। আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেননি। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ৯ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। জাসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমার নিয়েছেন ২টি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত