,

নির্মাণশ্রমিকদের দিয়ে পোস্টার লাগাচ্ছে বিএনপি : হারুন

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্মাণশ্রমিকদের দিয়ে পোস্টার লাগাচ্ছে বিএনপি। এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, বিএনপির তৎপরতা থেমে নেই, নির্মাণশ্রমিকদের দিয়ে পোস্টার লাগাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট নাশকতার তথ্য নেই, তবে সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হারুন অর রশিদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছে পুলিশ। কমিশনের নির্দেশনা, নির্বাচনবিরোধী কোনো কাজ করা যাবে না। যারাই এ ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান। যারাই অপতৎপরতা করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ।

তিনি বলেন, ২৮ তারিখের পর থেকেই একটি দল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা সবাই যুবদল ও ছাত্রদলের। সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদম তমিজি হকের সম্পর্কে ডিবিপ্রধান বলেন, তিনি এখনো অসুস্থ আছেন। তাকে (আদম তমিজি হক) আবারও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট